ad728
ad728

অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা

রিপোর্টারের নামঃ Juber Ahmed
  • আপডেট টাইম : 28-02-2026 ইং
  • 15504 বার পঠিত
অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা
ছবির ক্যাপশন: 1

ইকরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ২০১০ সালের ৯ নভেম্বর মাত্র ১৯ বছর বয়সে আলভী ও ইকরা পালিয়ে বিয়ে করেছিলেন। তাঁদের দীর্ঘ ১৪ বছরের দাম্পত্য জীবনে প্রিয়মায়া নামে একটি কন্যাসন্তান রয়েছে।

বিয়ের বিষয়টি দীর্ঘদিন গোপন থাকলেও ২০২৪ সালে তাঁরা প্রথম সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করে বিয়ের খবরটি প্রকাশ্যে আনেন। এই দম্পতির ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েন ছিল কি না, তা নিয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

ঘটনার সময় অভিনেতা জাহের আলভী শুটিংয়ের কাজে নেপালে অবস্থান করছিলেন। স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এখন কথা বলার মতো অবস্থায় নেই। শোকাতুর কণ্ঠে তিনি এই প্রতিবেদককে শুধু এটুকুই জানান।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© ২০২৬ অনুসন্ধান রিপোর্ট (The Anusandhan Report) — সর্বস্বত্ব সংরক্ষিত [নিবন্ধন প্রক্রিয়াধীন]
সকল কারিগরী সহযোগিতায় : Sunshine IT